• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

স্পেনের আরেকটি ক্লাব কিনছেন মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৩
logo

স্পেনের আরেকটি ক্লাব কিনছেন মেসি

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৩
Photo

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে যাচ্ছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি। এই বিষয়ে একটি প্রাথমিক চুক্তি হয়েছে বলে ইএসপিএনকে নিশ্চিত করেছে একটি সূত্র।

বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও একাধিক ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।

তবে এলদেন্সের মালিকানা চূড়ান্ত হতে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি। চুক্তির আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও লাগবে।

চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরই তিনি বার্সেলোনার ক্লাব কর্নেয়া কিনেছেন। পঞ্চম বিভাগের এই ক্লাবটি অবশ্য এখনও আধা-পেশাদার পর্যায়ের।

এলদেন্সের মালিকানা তাই মেসিকে স্পেনের একটি পেশাদার ক্লাবের মালিকও বানাবে। বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এরই মধ্যে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত।

এলদেন্স ও কর্নেয়ার মালিকানা আপাতত মেসির জন্য বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ দুটি ক্লাবের মধ্যে ব্যবধান তিন বিভাগের।

তবে ভবিষ্যতে কর্নেয়াকে নিয়ে মেসির পরিকল্পনায় এটির প্রভাব পড়তে পারে। মেসি যদি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক হন, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একই বিভাগে দুটি ক্লাবকে খেলতে দেওয়ার অনুমতি নাও দিতে পারে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্সের ইতিহাসের বেশিরভাগ সময়ই কেটেছে স্পেনের শীর্ষ দুই বিভাগের বাইরে। ২০২৩ সালে এসে ১৯৬৪ সালের পর প্রথমবার তারা দ্বিতীয় বিভাগে ওঠে। ২০২৫ সালে অবনমিত হলেও এবারের গ্রীষ্মে আবার দ্বিতীয় বিভাগে ফিরেছে দলটি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি এলদেন্স। ফলে চলতি সপ্তাহের শুরুতেই কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। তাই এই মুহূর্তে কোচবিহীন অবস্থায় আছে ক্লাবটি।

এলদা শহরের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে ঘরের মাঠের ম্যাচ খেলে এলদেন্স। মাত্র ৫ হাজার ৭৭৬ জন দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম বেশ ছোট।

৩৯ বছর বয়সী মেসির জন্য এলদেন্সের মালিকানা স্পেনের ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করবে। বার্সেলোনার মাঠে কিংবদন্তি হয়ে ওঠার পর এবার দেশটির পেশাদার ফুটবলে মালিক হিসেবেও নিজের উপস্থিতি জানান দেবেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

স্পেনের আরেকটি ক্লাব কিনছেন মেসি

২

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

৩

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

৪

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

৫

বার্সেলোনায় যোগ দিলেন গ্যাব্রিয়েল জেসুস

সম্পর্কিত

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

এগিয়ে থেকেও পয়েন্ট হারাল মায়ামি

৩ দিন আগে
আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু করছে টাইগাররা

৫ দিন আগে
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

৬ দিন আগে

৮ দিন আগে