ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

ফার্নান্দো মুসলেরার ভুলের সুযোগ নিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মার্সেলো বিয়েলসার দল। তাতে এইচ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যাচ্ছে লা রোহারা। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ জে এর রানার্স আপ দল।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন আগেই নিশ্চিত করেছে নকআউট। শুধু দেখার ছিল গ্রুপ সেরা হতে পারে নাকি তারা।
গুয়াদালাহারায় বাংলাদেশ সময়েআজ শনিবার সকালের ম্যাচে অ্যালেক্স বায়েনা ম্যাচের ৪২তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখে উরুগুয়ের স্বপ্ন ভেঙে দেয় দলটি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা স্পেন। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে এবারের আসরের বিস্ময় কেপ ভার্ডে। ২ পয়েন্ট করে পাওয়া উরুগুয়ে ও সৌদি আরব বিদায় নিয়েছে।
শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা। তবে ৪২তম মিনিটে লক্ষ্যে ম্যাচের প্রথম প্রচেষ্টায় এগিয়ে যায় স্পেন। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তে পাস দেন বক্সে। অ্যালেক্স বায়েনার ডান পায়ের শট গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা দুই হাত দিয়ে আটকানোর চেষ্টা করলেও, তা ফসকে গড়িয়ে জালে জড়ায়।
বিরতির আগে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন উরুগুয়ের ডিফেন্ডার মানুয়েল উগার্তে। এর কিছুক্ষণ পর গোলরক্ষকেও তুলে দেয় দলটি। নামানো হয় সের্হিও রোচেতকে। তারপরও ম্যাচের ভাগ্য সঙ্গী হয়নির উরুগুয়ের।
৬৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন স্পেনের দানি ওলমো। বাঁ দিক দিয়ে দারুণভাবে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকায় ওলমোকে খুঁজে নেন লামিন ইয়ামাল। কিন্তু উড়িয়ে মারেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। ৮৬তম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ে। দে লা ক্রুসের শট ঠেকিয়ে দেন উনাই সিমন। পরের মিনিটে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে ফেররান তরেসের শট ক্রসবারে লাগে। যোগ করা সময়ে ফেদেরিকো ভিনাস স্পেনের বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে উরুগুয়ে। কিন্তু তাদের দাবি নাকচ করে দেন রেফারি।
শেষ সময়ে পাউ কুবার্সিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উরুগুয়ের কানোবিও। যে কারনে দলটির শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। প্রথমবারের মতো টানা দুইবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল উরুগুয়েকে।