বিশ্বকাপে গ্রুপ-পর্বে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সময়সূচি

আমার শহর স্পোর্টস ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৬, ২০: ৩৯
Thumbnail image

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। গ্রুপ পর্বের বিন্যাসে দুই দল খেলছে আলাদা গ্রুপে । ফলে প্রাথমিক পর্বে এই দুই দলের কোনো ম্যাচ নেই। কারণ ব্রাজিল ও আর্জেন্টিনা ভিন্ন গ্রুপে।

ফলে গ্রুপ পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হচ্ছে না। দুই দলই যদি নিজেদের গ্রুপ থেকে নকআউট পর্বে উত্তীর্ণ হয় এবং নির্ধারিত পথ ধরে এগিয়ে যেতে পারে, তবেই বিশ্বকাপের পরবর্তী ধাপে দেখা হতে পারে ফুটবল বিশ্বের বহুল প্রতীক্ষিত এই মহারণ।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলছে গ্রুপ ‘সি’ -তে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জে’ -তে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

গ্রুপ পর্বে ব্রাজিলের সূচি:

১৪ জুন: ব্রাজিল বনাম মরক্কো (ভোর ৪টা) ২০ জুন: ব্রাজিল বনাম হাইতি (সকাল ৬:৩০) ২৫ জুন: ব্রাজিল বনাম স্কটল্যান্ড (ভোর ৪টা)

গ্রুপ পর্বে আর্জেন্টিনার সূচি:

১৭ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া (সকাল ৭টা) - ২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া (রাত ১১টা) - ২৮ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান (সকাল ৮টা)।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত