• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ১৫
logo

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ১৫
Photo

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এই সমস্যার সমাধানে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল। এরই মাঝে তারা তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল। চূড়ান্ত স্কোয়াড ২৬ সদস্যের হলেও বাড়তি চারজনকে নিয়ে মোট ৩০ জনের দল দিয়েছে তারা।

এই দল নিয়ে আগামীকাল সোমবার তুরস্কে যাবে ইরান।

সেখানে ট্রেনিং ক্যাম্প করবে তারা, প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে। সেখানেই তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন সম্পন্ন করবে। আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে খেলা নিশ্চিত করলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি। ইরানের বিশ্বকাপ স্কোয়াডে আছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তিনিসহ প্রায় এক ডজন খেলোয়াড় ইতোমধ্যে ৫০টি বা তার বেশি ম্যাচ খেলেছেন। বেশ অভিজ্ঞ দল নিয়ে বিশ্বকাপে অংশ নেবে তারা।

হেড কোচ আমির গালেনোই বলেছেন, ‘বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত।’ কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনকে বাদ দিতে হয়েছে। বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ কিংবা তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদকে রাখা হয়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান আরিজোনার টাকসনে তাদের ঘাঁটি গড়বে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে প্রথম বিশ্বকাপ ম্যাচ। একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে।

ইরান স্কোয়াড-

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ;

ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান;

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি;

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

২

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো বেলজিয়াম

৩

আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন করল ব্রাজিল

৪

মেসির জোড়া গোলে সিনসিনাতিকে হারালো মায়ামি

৫

শেষ মিনিটের ভুলে শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল আল-নাসরের

সম্পর্কিত

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো বেলজিয়াম

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো বেলজিয়াম

২ দিন আগে
আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন করল ব্রাজিল

আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন করল ব্রাজিল

৩ দিন আগে
মেসির জোড়া গোলে সিনসিনাতিকে হারালো মায়ামি

মেসির জোড়া গোলে সিনসিনাতিকে হারালো মায়ামি

৪ দিন আগে

৫ দিন আগে