• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিতর্ক নিয়ে ক্ষমা চাইলেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯: ১১
logo

বিতর্ক নিয়ে ক্ষমা চাইলেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৯: ১১
Photo

সতীর্থ রবিনহো জুনিয়রের সঙ্গে অনুশীলন মাঠে ঘটে যাওয়া বিতর্ক নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন নেইমার। গতকাল মঙ্গলবার সান্তোসের হয়ে ডিপোর্টিভো রিকোলেটার বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করার পর নেইমার বেঞ্চে থাকা রবিনহো জুনিয়রকে জড়িয়ে ধরেন।

ম্যাচ শেষে নেইমার বলেন, ‘যদি তারা (রবিনহো জুনিয়রের পরিবার বা এজেন্ট) মনে করে মিডিয়ার সামনে আমার ক্ষমা চাওয়া দরকার, তাহলে সেটাই করছি। আমি আগেই তার এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছি। আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, মাথা ঠান্ডা রাখতে পারিনি।’

ব্রাজিলিয়ান সুপারস্টার আরও বলেন, ‘সবাই ভুল করে। এটা আমারও ভুল, তারও ভুল-তবে আমারটা একটু বড় ছিল। সোমবার আমরা আবার কথা বলেছি, দলের সামনে আমি ক্ষমা চেয়েছি, সেও ক্ষমা চেয়েছে, আমাদের ধারণা বিষয়টা মিটে গেছে।’ অনুশীলনে রবিনহো জুনিয়র তাকে ড্রিবল করে পাশ কাটানোর পর নেইমার রাগান্বিত হয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ক্লাব তদন্তও শুরু করে। রবিনহো জুনিয়র ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে।

১৮ বছর বয়সী রবিনহো জুনিয়র জানান, তিনি রাগের মাথায় ঘটনাটি রিপোর্ট করেছিলেন। তার অভিযোগ ছিল, নেইমার তাকে অপমানজনক কথা বলেন, ফেলে দেন এবং মুখে চড় মারেন। তবে পরে তিনি বলেন, ‘হ্যাঁ, একটা চড় ছিল। কিন্তু সে সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিল যে সে ভুল করেছে এবং কয়েকবার ক্ষমা চেয়েছে। আমি তার ক্ষমা গ্রহণ করেছি।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০ বছর পর ফাইনালের টিকেট পেলো আর্সেনাল

২

বিতর্ক নিয়ে ক্ষমা চাইলেন নেইমার

৩

এগিয়ে গিয়েও ফের হারের মুখ দেখলো মেসির মায়ামি

৪

আইপিএলে অচেনা বুমরা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট, কেন এমন বিপর্যয়?

৫

চতুর্থ মেয়াদে ফিফা সভাপতির পদে লড়বেন ইনফান্তিনো

সম্পর্কিত

২০ বছর পর ফাইনালের টিকেট পেলো আর্সেনাল

২০ বছর পর ফাইনালের টিকেট পেলো আর্সেনাল

২১ ঘণ্টা আগে
এগিয়ে গিয়েও ফের হারের মুখ দেখলো মেসির মায়ামি

এগিয়ে গিয়েও ফের হারের মুখ দেখলো মেসির মায়ামি

৪ দিন আগে
আইপিএলে অচেনা বুমরা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট, কেন এমন বিপর্যয়?

আইপিএলে অচেনা বুমরা, ৮ ম্যাচে মাত্র ২ উইকেট, কেন এমন বিপর্যয়?

৫ দিন আগে

৬ দিন আগে