• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

স্বপ্ন রায়
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৮: ৫৮
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৯: ১১
logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

স্বপ্ন রায়

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১৮: ৫৮
Photo

প্রায় আড়াই মাসের ব্যবধান। ৩১ অগাস্টের পর ৫ নভেম্বর। লিওনেল মেসির পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদো।

৩১ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় মেসি ঘোষণা করেছিলেন, দেশের হয়ে আর দেখা যাবে না তাঁকে। আজ (৫ নভেম্বর) রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন।

ক্যারিয়ারে সব পেয়েছেন তিনি। ক্লাবের হয়ে একাধিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি অর। কিন্তু যে ট্রফি পাওয়া নিয়ে বছরের পর বছর চর্চা হয়েছে তাঁকে নিয়ে, সেই বিশ্বকাপ পাননি তিনি।

২০০৬-২০২৬, বারবার তীরে এসে তরী ডুবে গিয়েছে। সেই ক্ষোভ নিয়েই সরে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো। আর কোনোদিন পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যাবে না এই মহাতারকাকে। একই সঙ্গে শেষ হয়ে গেল গোট ডিবেট। তাঁর চির প্রতিদ্বন্দ্বী মেসি দেশের জার্সিতে বিশ্বকাপ পেয়েছেন, রোনালদো পেলেন না।

৪১ বছর বয়সী এই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

জাতীয় দলের হয়ে একাধিক রেকর্ড গড়লেও বিশ্বকাপ থেকে লাঞ্ছনা ছাড়া আর কিছুই পাননি। এমনকি, নেশন্স লিগের দল ছেড়ে বেরিয়ে যাওয়ার ফলে তাঁকে অব্যাহতি করে পর্তুগাল ফেডারেশন। ফলে, মনে নেই শেষ কবে কোন মহাতারকা আন্তর্জাতিক দল থেকে অব্যাহতি হয়ে অবসর নিয়েছেন।

পর্তুগিজদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘সময় এসেছে আমাদের জাতীয় দলের ৭ নম্বর জার্সি তুলে রাখার। জার্সিটি কখনোই একান্তভাবে আমার ছিল বলে মনে করিনি। তবে ২৩ বছর ধরে এটি পরার সুযোগ ও দায়িত্ব পাওয়াটা ছিল আমার জন্য বিশেষ সৌভাগ্যের।’

দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতির কথা বলতে গিয়ে এই পর্তুগিজ অধিনায়ক উল্লেখ করেছেন, ট্রফি বা রেকর্ড একসময় ইতিহাসে পরিণত হলেও সমর্থকদের সঙ্গে তৈরি হওয়া আত্মিক বন্ধন চিরকাল থেকে যায়।

রোনালদোর ভাষায়, ‘গোলগুলো একসময় ফুরিয়ে যায়, ট্রফিগুলো জাদুঘরে চলে যায়, রেকর্ডগুলোও একসময় ভেঙে যায়। কিন্তু এমন কিছু থাকে যা সময় কখনো মুছে ফেলতে পারে না—তা হলো মানুষের হৃদয়ে আমাদের চিরস্থায়ী স্থান।’

জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড—দুটিই তার দখলে। ক্রিস্তিয়ানো রোনালদো তার বর্ণিল ক্যারিয়ারে মোট ৪ বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন।

২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল।

বারবার কোচের সঙ্গে বিবাদে জড়িয়েছেন রোনাল্ডো। ২০২২ সালের বিশ্বকাপে তাঁকে না খেলিয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস। ২০২৬ বিশ্বকাপেও বিতর্ক কম হয়নি। রবার্তো মার্টিনেজ তাঁকে কেন পুরো ম্যাচ না খেলিয়ে তুলে নিচ্ছেন, এই প্রশ্ন করে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন কোচ জর্জে জেসুস এসেও বিশেষ সুবিধা হয়নি। দল ছেড়ে চলে যাওয়ার জন্য তাঁকে নিষিদ্ধ করে পর্তুগাল দল।

তবে মেসি অবসর ঘোষণার পরেও বিদায়ী ম্যাচ পেয়েছিলেন। ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে খেলেছিলেন। রোনাল্ডোর শেষটা অত মধুর হল না। বরং জাতীয় দলে উপেক্ষিত থাকা, কোচের সঙ্গে বিবাদ, শেষ কয়েকমাস বারবার বিতর্কে জড়িয়েছেন সি আর সেভেন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ও বর্ণাঢ্য এক অধ্যায়। তবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্লাব ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেননি এই মহাতারকা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

২

লাল কার্ডের বিশ্ব রেকর্ডে আর্জেন্টিনাকে টপকে গেল ব্রাজিল

৩

সাফের ট্রফি নিজেদের করতে চায় বাংলাদেশ

৪

প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

৫

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বরুড়ায় আসছেন

সম্পর্কিত

লাল কার্ডের বিশ্ব রেকর্ডে আর্জেন্টিনাকে টপকে গেল ব্রাজিল

লাল কার্ডের বিশ্ব রেকর্ডে আর্জেন্টিনাকে টপকে গেল ব্রাজিল

১০ ঘণ্টা আগে
সাফের ট্রফি নিজেদের করতে চায় বাংলাদেশ

সাফের ট্রফি নিজেদের করতে চায় বাংলাদেশ

১০ ঘণ্টা আগে
প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্প্যানিশ ফুটবলারের মৃত্যু

২ দিন আগে