আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন করল ব্রাজিল

আমার শহর স্পোর্টস ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২৬, ২২: ০৫
Thumbnail image

গুঞ্জনটা চলছিল কয়েকদিন ধরেই যে, ব্রাজিলের কোচ হিসেবে মেয়াদ বাড়তে যাচ্ছে কার্লো আনচেলত্তির। এবং সেটা ২০৩০ বিশ্বকাপ পর্যন্তই। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্য হলো। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকছেন এই ইতালিয়ান কোচ। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরেই হেক্সা মিশন পূরণ করতে চাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের হারানো গৌরব ফিরে পেতে লড়ছে। এই কারণেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে গতবছর নিজেদের কোচ বানিয়েছে সেলেসাওরা।

আনচেলত্তি বলেন, ‘প্রথম মিনিট থেকেই বুঝেছি এই দেশে ফুটবল কী অর্থ বহন করে। গত এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে বিশে^র শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’ ইউরোপিয়ান ফুটবলে একাধিক ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসির কোচের দায়িত্ব পালন করেছিলেন। যদিও ব্রাজিলকে দিয়েই জাতীয় দলের কোচ হওয়ার অভিষেক হয়েছে তার। সিবিএফের ভাইস প্রেসিডেন্ট গুস্তাভো দিয়াস বলেন, ‘আনচেলত্তির ক্যারিয়ার ও রেজুমে নিজেই কথা বলে। তবে এর বাইরে তিনি অসাধারণ একজন মানুষ। আমরা অত্যন্ত সন্তুষ্ট।’ আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন পর্যন্ত ১০ ম্যাচে জিতেছে ৫টিতে, ড্র করেছে দুই ম্যাচ ও হেরেছে তিন ম্যাচে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত