• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

পাঁচ গোল খেয়ে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১: ৩৮
logo

Photo

নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছেন ঋতুপর্ণারা।

আজ শুক্রবার ম্যাচের শুরু থেকে লড়াই করলেও ছয় মিনিট ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই গোল করে। এতে হাফটাইমের আগে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ৩ গোল হজম করতে হয়েছে তাদের।

এদিন প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে ৫ বার বল পাঠিয়েছিল। তিনবারই ভিএআরে গোল বাতিল হয়েছে। নারী এশিয়ান কাপে ভিএআর প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির জন্য বাংলাদেশের পক্ষে চারটি সিদ্ধান্ত যাওয়ায় পরাজয়ের ব্যবধান কম হয়েছে। 

আজ ম্যাচের ১৪ মিনিটে উত্তর কোরিয়ার গোলটি হ্যান্ডবলে বাতিল হয়। এর কয়েক মিনিট পর বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল হাত দিয়ে ধরেন। সেই বল শট করে জালে পাঠান কোরিয়ান ফুটবলার। ভিএআরে সেটা ফাউল ধরায় সেটাও বাতিল হয়। এরপর সহকারি রেফারি অফ সাইড দেওয়ায় আরেক গোল বাতিল হয়। ভিএআরেও সেটা অফ সাইড বিবেচনা করেছে। 

বাংলাদেশ আজ খানিকটা আক্রমণাত্মক মনোভাবে খেলা শুরু করে। এতে উত্তর কোরিয়া বেশি আক্রমণের সুযোগ পায়। ভিএআর ছাড়াও ভাগ্যও অনেকক্ষণ সহায় ছিল শক্তিশালী দলের। ৩৫ মিনিটে একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দারুণ সেভও করে। 

ইনজুরি সময়ের ছয় মিনিট খানিকটা এলেমেলো বাংলাদেশ। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে কোরিয়ান ফুটবলারকে জার্সি ধরে টেনে ফেলে দেন। রেফারি কাছ থেকে ঘটনা দেখায় পেনাল্টির নির্দেশ দেন।

গোলরক্ষক মিলি বল আটকানোর কোনো সুযোগই পাননি। দুই মিনিট পর আবার ডিফেন্সের ভুলে বক্সের কাছ থেকে শটে ব্যবধান দ্বিগুণ করে উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করার চেষ্টা করতে থাকেন ঋতুপর্ণারা। কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। বিপরীতে দুর্দান্ত ফুটবল খেলে আরও ৩ গোল করে উত্তর কোরিয়া। এতে শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

২

ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা

৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের

৪

স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

৫

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

সম্পর্কিত

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৪ দিন আগে

৫ দিন আগে