• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

৫৪ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২০: ৩৭
logo

Photo

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ও ৩৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের ১০৯ রানের ইনিংসে বাংলাদেশ ২৬৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায়। ৬ থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।

শুরুটা ভালো না হলেও শেষ দিকে মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৬৩ রান পর্যন্ত যায় দল। মিরাজ ১০৯ রানে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩৭ রান এবং শাদমান ইসলাম করেন ৩১।

বাংলাদেশের ইনিংসের জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ করে ৩৫৫ রান। ফলে প্রথম ইনিংসে ৯২ রানের লিড পায় স্বাগতিকরা। তেজা উইলি ১৩০ রানের বড় ইনিংস খেলেন। তাঁকে ভালোভাবে সঙ্গ দেন জেক ডোরান, করেন ৭৬ রান। কার্টিস প্যাটারসনও ৫৩ রানের ইনিংস খেলেন। বল হাতে বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ চারটি উইকেট নেন। তাসকিন আহমেদ নেন দুটি। কিন্তু ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার বদলে উল্টো দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভারে ২৫ রান দিয়ে তিনি নেন ৮ উইকেট। ম্যাচের আগে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতাও ছিল খুবই কম। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচেই তিনি নিজের সামর্থ্যরে বড় প্রমাণ দেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজ করেন ৬ রান। সৌম্য সরকার করেন ৫ এবং মুশফিকুর রহিম ২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন কোনো রান করতে পারেননি।

শেষ পর্যন্ত ২২ ওভারে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের হয়ে থম্পসনের পাশাপাশি অফ স্পিনার কোরি রকিচ্চিওলি নেন দুটি উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একের পর এক ব্যাটারকে ফিরিয়ে মাত্র ৫৪ রানে ইনিংস শেষ করে দেন তারা। প্রস্তুতি ম্যাচে ফলাফল অবশ্যই মূল সিরিজের ফল নয়। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে টেস্ট সিরিজ শুরুর মাত্র কয়েক দিন আগে বাংলাদেশের ব্যাটিংয়ের এমন ভঙ্গুর চিত্র চিন্তার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে প্রথম ইনিংসে মিরাজের শতরানের পর পুরো ব্যাটিং ইউনিট দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়াটা বড় পার্থক্য তৈরি করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৩ আগস্ট। প্রথম টেস্ট হবে ডারউইনের মারারা স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট শুরু হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিপরীতে অস্ট্রেলিয়া একাদশের কয়েকজন তরুণ ক্রিকেটার নিজেদের সামর্থ্য দেখিয়েছেন। বিশেষ করে ১৩০ রানের ইনিংস খেলা তেজা উইলি এবং ৮ উইকেট নেওয়া ক্যাম্পবেল থম্পসনের পারফরম্যান্স ম্যাচের অন্যতম বড় প্রাপ্তি হয়ে উঠেছে স্বাগতিকদের জন্য। মূল সিরিজে বাংলাদেশের সামনে অবশ্য আরও কঠিন পরীক্ষা।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে মিরাজের ব্যাটে আশার আলো দেখা গেলেও দ্বিতীয় ইনিংসের ৫৪ রান সেই স্বস্তি অনেকটাই ম্লান করে দিয়েছে। এখন ১৩ আগস্টের প্রথম টেস্টের আগে এই ব্যাটিং ধস কাটিয়ে ওঠাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৫৪ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা

২

রিয়ালেই থাকছেন ভিনি

৩

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

৪

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

৫

আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

সম্পর্কিত

রিয়ালেই থাকছেন ভিনি

রিয়ালেই থাকছেন ভিনি

২ দিন আগে
ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

৩ দিন আগে

৫ দিন আগে