আমার শহর ডেস্ক

বিশ্ব ফুটবলের বর্তমান প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অল্প সময়েই নিজের নাম তুলেছেন সেরাদের কাতারে। গড়েছেন একের পর এক রেকর্ড। এবার তার সামনে অপেক্ষা করছিল আরও একটি মাইলফলক। যেখানে ভাগ বসাতে পারতেন ব্রাজিল তারকা কাফুর ঐতিহাসিক রেকর্ডে। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে কিলিয়ান এমবাপ্পের দল ও এমবাপ্পে নিষ্প্রাণ খেলা উপহার দেয়। ২-০ গোলে পরাজিত হয় ফ্রান্স।
এমবাপ্পে ২০১৮, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলে। এবারও স্পেনকে হারাতে পারলে টানা তিন বিশ্বকাপে ফাইনালে খেলার সুযোগ পেতেন। কিন্তু তা পারেননি।
বিশ্বকাপের শতবর্ষের ইতিহাসে টানা তিনটি আসরের ফাইনালে উঠতে পেরেছে মাত্র দুটি দল। জার্মানি খেলেছিল ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালের ফাইনালে। আর ব্রাজিল উঠেছিল ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের ফাইনালে। তবে এই দীর্ঘ ইতিহাসে টানা তিনটি ফাইনালের প্রতিটিতেই মাঠে নেমেছেন একমাত্র কাফু।
এবারের ফরাসি দলে এমবাপ্পে, ওসমান দেম্বেলে ও লুকাস হার্নান্দেজ এই তিনজনের সামনেই কাফুর বিরল কীর্তি স্পর্শ করার সুযোগ রয়েছে। তিনজনই ২০১৮ সালের বিশ্বকাপজয়ী ও ২০২২ সালের রানার্সআপ দলের সদস্য।
ইতিহাসে লোথার ম্যাথাউস, পিয়ের লিটবারস্কি এবং রোনালদোর মতো কিংবদন্তিরাও টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে ছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তিনটি ফাইনালের প্রতিটিতে মাঠে নামতে পারেননি তারা। তাই বিশ্বকাপের শতবর্ষের ইতিহাসে টানা তিনটি ফাইনালের প্রতিটিতে খেলা একমাত্র ফুটবলার এখনো কাফু।