ফিফা বিশ্বকাপ

ভিনির জাদুতে স্কটিশদের হারিয়ে নকআউটে গ্রুপ সেরা ব্রাজিল

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ব্রাজিলের জার্সিতে প্রায় তিন বছর পর মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে ব্রাজিলিয়ান নাম্বার টেন মাঠে প্রবেশের আগে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম দুই ম্যাচে গোল পাওয়া এই তরুণ স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন জোড়া গোল। তার দাপটে ৩-০ গোলে জিতেছে সেলেসাওরা। গ্রুপ ‘সি’ সেরা দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। 

ব্রাজিলের ‘সি’ গ্রুপের অপরসঙ্গী মরক্কো ৪-২ গোলে হাইতির বিপক্ষে জয় পেয়েছে। তিন ম্যাচ থেকে ব্রাজিলের সমান ৭ পয়েন্ট তুলেছে আফ্রিকার দলটিও। তবে ব্রাজিলের চেয়ে ৩ গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দলটি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে লিড নেয় ব্রাজিল। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। অন্য গোলটি মাথেউস কুনিয়ার।

প্রথমার্ধের যোগ সময়ের আবারও ভিনি গোল করেন। স্কটল্যান্ডের রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে চলে এলো। একাধিকবার বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও তারা ব্যর্থ হয়, আর সেই সুযোগই কাজে লাগায় ব্রাজিল। ডান দিক থেকে আসা ব্রুনো গুমাইরেসের ক্রসে পেছনের পোস্টে একেবারে ফাঁকা অবস্থায় ছিলেন ভিনিসিয়ুস। তিনি সহজ একটি হেডে বল জালে পাঠিয়ে দেন। প্রথমার্ধের খেলা শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে খেলা মাঠে ফিরলে আরেকটি গোল করে ব্রাজিল। এবার গোলটি আসে ৬১ মিনিটে মাথেউস কুনহার পা থেকে। গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন কুনহা। ৭৬ মিনিটে কুনহার পরিবর্তে দীর্ঘ ৩২ মাসের বিরতি ভেঙে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। তিনি মাঠে নামার সময় গ্যালারির সমর্থকদের মাঝে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়।বিপরীতে শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। কিন্তু বেকার দেওয়াল টপকাতে পারেনি তারা। এতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত