• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২০: ৫১
logo

Photo

অভিষেক আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস হকি বাছাইপর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

আজ রোববার ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের মাধ্যমে শুধু সেমিফাইনালেই ওঠেনি বাংলাদেশ, নিশ্চিত করেছে ২০২৬ সালের জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে খেলার টিকিটও। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রæপসেরা হয়ে এই সাফল্য আসে। দেশের নারী হকির জন্য এটি নতুন এক মাইলফলক। দীর্ঘদিন অপেক্ষার পর গঠিত সিনিয়র নারী দল আন্তর্জাতিক মঞ্চে নেমেই দেখিয়ে দিল সম্ভাবনার শক্তি।

প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলের রোমাঞ্চকর ড্র, এরপর উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে প্রথম আন্তর্জাতিক জয়, আর শেষ ম্যাচে হংকংকে হারিয়ে ইতিহাস। তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল না। খেলা শুরুর মাত্র ১৫ সেকেন্ডে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। কিন্তু ধাক্কা সামলে দ্রুত সমতায় ফেরায় নাদিরা এমা। এরপর তৃতীয় কোয়ার্টারে কনা আক্তারের দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে চাপ সামলেও লিড ধরে রাখে দল। শেষ বাঁশি বাজতেই জাকার্তায় উচ্ছাসে ভেসে যায় বাংলাদেশ শিবির। এ জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, দেশের নারী ক্রীড়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। দলের এই সাফল্যে ক্রীড়াঙ্গনে উচ্ছাস ছড়িয়েছে।

প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণেই ড্র, জয়, সেমিফাইনাল এবং এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন, সব মিলিয়ে একে অনেকেই বলছেন স্বপ্নযাত্রার শুরু।

হকি বিশ্লেষকদের মতে, সীমিত প্রস্তুতি নিয়ে এমন পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির ভবিষ্যৎ নিয়ে বড় আশা দেখাচ্ছে। বিশেষ করে চাপের ম্যাচে ঘুরে দাঁড়ানোর মানসিকতা দলটির পরিণত হওয়ার ইঙ্গিত দিয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

৫০ বছর পর জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা

২

প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল

৩

শিরোপার দোরগোড়ায় বার্সা

৪

৯৪ মিনিটের গোলে জয়ের মুখ থেকে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

৫

বিশ্বকাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা

সম্পর্কিত

৫০ বছর পর জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা

৫০ বছর পর জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা

৬ ঘণ্টা আগে
শিরোপার দোরগোড়ায় বার্সা

শিরোপার দোরগোড়ায় বার্সা

১ দিন আগে
৯৪ মিনিটের গোলে জয়ের মুখ থেকে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

৯৪ মিনিটের গোলে জয়ের মুখ থেকে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ

২ দিন আগে
বিশ্বকাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা

৩ দিন আগে