কাল সকালে আরেকবার মেসি জাদুর অপেক্ষায় বিশ্ববাসী

স্বর্গ রায়
Thumbnail image

গত বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা ভেবেছিলেন লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। বিশ্বকাপ জয়ের পর সাধারণত কৃতী খেলোয়াড়েরা অবসর নেন। কিন্তু মেসি সেটি করেননি। তিনি খেলা চালিয়ে যান। কে জানত বিশ্ববাসী গত বিশ্বকাপের মতো এবার আরও বেশি মেসি জাদু দেখবেন? মেসি যেন ১৯ বছরের তরুণ এখনো। এবারের বিশ্বকাপে প্রতি ম্যাচেই গোল করেছেন তিনি। আছে হ্যাটট্রিক, জোড়া গোলও।

এদিকে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল রোববার সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এ ম্যাচেও সহজে জয় পাবে আর্জেন্টিনা এমনটা মনে করছেন আর্জেন্টিনা ভক্ত বাংলাদেশি ফুটবলপ্রেমীরা। এবারের বিশ্বকাপ মেসিকে রাঙিয়ে দিয়েছে। কেবল রেকর্ড আর রেকর্ড।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসাবে বিবেচিত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি। সাতটি ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছেন, যা অন্য ফুটবল খেলোয়াড়দের চেয়ে সবচেয়ে বেশি। একইসঙ্গে ২০০৯ ফিফা বর্ষসেরা খেলোয়াড়, এবং ২০১৯ ও ২০২২ ফিফা শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। মেসি লা লিগা (৪৭৪), স্পেনীয় সুপার কাপ (১৪) ও উয়েফা সুপার কাপে (৩) সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন এবং ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অফিসিয়াল সহায়তা প্রদানের রেকর্ড করা খেলোয়াড় (৩৫৭)। এছাড়াও তিনিই একমাত্র খেলোয়াড় যে ক্লাব কর্মজীবনে ৩০০টি সহায়তা প্রদান করেছেন। তিনি তার পেশাদার কর্মজীবন জুড়ে ক্লাব এবং দেশের হয়ে ৮২৫ গোল করেছেন এবং ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়াড় যিনি পাঁচ এবং ছয়টি ইউরোপীয় সোনালী জুতো জিতেছেন।

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত লিওনেল মেসি ৮টি গোল করেছেন।

আর্জেন্টাইন মহাতারকাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় এক উদাহরণ মনে করেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ম্যাচে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে তার পারফরম্যান্স যেন ছাড়িয়ে গেছে প্রত্যাশার সীমা। আর্জেন্টাইন অধিনায়ককে এখনও ১৯ বছর বয়সী তরুণের মতো লাগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের। মেসির বর্তমান বয়স ৩৯।

উত্তর আমেরিকা বিশ্বকাপে এখন পর্যন্ত দলের সবগুলো ম্যাচই খেলেছেন মেসি। একটি ছাড়া বাকি সব ম্যাচেই ছিলেন তিনি শুরুর একাদশে। দুটি ম্যাচে খেলেছেন ৯০ মিনিট, একটিতে ৮০ মিনিট। আর কেইপ ভার্ডের বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ে পুরো ১২০ মিনিট মাঠে ছিলেন এই ফরোয়ার্ড।

শুধু মাঠে থাকাই নয়, দলের জয়ে প্রতিটি ম্যাচেই রেখে চলেছেন তিনি অবদান। তার ভালো করার তাড়না, দলের প্রতি নিবেদন, মাঠে বিচরণ দেখে আসলেই বোঝার উপায় নেই চলতি বিশ্বকাপের মাঝে ৩৯তম জন্মদিন পালন করেছেন মেসি।

জাদুকরি পারফরম্যান্স দিয়ে এবারের আসর শুরু করেন তিনি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে উপহার দেন হ্যাটট্রিক, বিশ্বকাপে যা তার প্রথম হ্যাটট্রিক। দলের পরের চার ম্যাচেও জালের দেখা পান তিনি।

শেষ ষোলোয় মঙ্গলবার মিশরের বিপক্ষে শুরুতে পেনাল্টি মিস করলেও, পরে গোল করে ও করিয়ে দলের ৩-২ গোলের মহাকাব্যিক প্রত্যাবর্তনে অগ্রণী ভ‚মিকা রাখেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড। আট গোল করে এখন কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা তিনি। নামের পাশে অ্যাসিস্ট গত ম্যাচেরটিই।

মেসির কাঁধে ভর করেই ২০২২ সালে কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয় বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। ওই আসর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করেছেন তিনি। টানা ছয়টির বেশি ম্যাচে গোল নেই আর কারো। ২১ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি।

এবারের বিশ্বকাপেও মেসির জাদুতে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। কোয়ার্টার-ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। শেষ আটে ১১ জুলাই বাংলাদেশ সময় ১টায় (এএম) বেলজিয়ামের বিপক্ষে লড়বে স্পেন। ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার দেখা হওয়ার সুযোগ নেই।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে উচ্ছ¡সিত প্রশংসায় ভাসান দে লা ফুয়েন্তে। স্পেন কোচের মতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় এক উদাহরণ আর্জেন্টাইন মহাতারকা।

“মেসিকে ১৯ কিংবা ২৩ বছর বয়সী লাগছে। সে অসাধারণ মানের ফুটবল খেলছে। বিষয়টি এখন শুধু তার পরিণত মানসিকতার নয়, বরং সবকিছু ছাড়িয়ে তার প্রতিশ্রæতি ও নিবেদনেরও ব্যাপার।”

“সে কখনও ক্লান্ত হয় না, কখনও সন্তুষ্ট হয় না। সে সবসময়, প্রতি দিন আরও ভালো করতে চায়। তার সতীর্থ, ফুটবলপ্রেমী এবং যারা এই খেলাটিতে সবেমাত্র ক্যারিয়ার শুরু করছে- সবার জন্যই উদাহরণ সে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত