ফিফা বিশ্বকাপ

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ আগামীকাল

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ফুটবল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার স্থানীয় সময় সকাল সাতটায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচটি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে টানটান উত্তেজনা।

নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরুর ঠিক আগমুহূর্তে বড় জোড়া সুখবর পেলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের ধকল কাটিয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দিয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। সেখানে দুটি আলাদা ফরমেশনে দলকে বাজিয়ে দেখেছেন কোচ লিওনেল স্কালোনি। কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে অনুশীলন সেশনটি আলবিসেলেস্তে শিবিরের জন্য স্বস্তির সুবাতাস নিয়ে এসেছে।

গত মাসের শেষদিকে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পারদেস। আর্জেন্টিনা ও আলজেরিয়া ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একবারই মুখোমুখি হয়েছে। ২০০৭সালের ৫ জুন অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলের ব্যবধানে আলজেরিয়াকে পরাজিত করেছিল। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে এই দুই দলের লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৪-২)

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডার: থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ভ্যালেন্টিন বার্কো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।

আলজেরিয়ার সম্ভাব্য একাদশ (৪-৩-৩)

গোলরক্ষক: লুকা জিদান

ডিফেন্ডার: রায়ান আইত-নৌরি, জায়ুয়েন হাদজাম, আইসা মান্দি, রফিক বেলঘালি

মিডফিল্ডার: নাবিল বিন্তালেব, হিশাম বুদাউই, ফারেস চাইবি

ফরোয়ার্ড: মোহাম্মদ আমুরা, আমিন গুউইরি, রিয়াদ মাহরেজ

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত