• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ভক্তের সাথে তর্কে জড়ালেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৯: ৩২
logo

ভক্তের সাথে তর্কে জড়ালেন নেইমার

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৯: ৩২
Photo

কোপা সুদামেরিকানা গ্রুপ পর্বের ম্যাচে গত মঙ্গলবার দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সান্তোসের একমাত্র গোল করেন নেইমার জুনিয়র। তীব্র দুয়োধ্বনির মাঝে দল মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে বিতন্ডায় জড়ান তিনি। ইনজুরি থেকে ফেরার পর প্রথম গোল করলেন নেইমার।

কনমেবল ক্লাব প্রতিযোগিতায় ১৪ বছর পর এটি তার প্রথম গোল। ২০১২ সালের ২০ জুন কোপা লিবার্তাদোরেস সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবশেষ গোল করেছিলেন তিনি। কিন্তু তার গোল বিফলে গেল। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে প্যারাগুয়ান দল সমতা ফেরায়। তাতে ‘ই’ গ্রুপে সবার শেষে সান্তোস।

ইএসপিএন ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে নেইমার বিদ্রƒপ করা ভক্তদের ‘চুপ’ করার ভঙ্গি করেন। পরে তিনি দলের জয় পেতে ব্যর্থতার ব্যাখ্যা দেন। তার কথা, ‘আমরা অনেক ভুল করেছি। আমরা সবাই ভুল করি; এটা হয়েই থাকে। আমি মনে করি আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। ভালো খেলেছি, অবশ্যই বাজে খেলিনি। ভক্তরা চাপের মুখে দাবি করেছিল যেন আমরা আরও ভালো খেলি। কিন্তু আমাদের দল খেলছে এবং সুযোগ তৈরি করছে। আমি হতাশা বুঝতে পারছি।

কিন্তু তাদের বুঝতে হবে ফুটবল এমনই, মাঝেমধ্যে বল ভেতরে যায় না।’ সাইডলাইনে সাক্ষাৎকার দেওয়ার পর নেইমার টানেলের দিকে যান। এমন সময়ে এক ভক্ত উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ‘মোটা’ বলে ডাকেন। তিনি হাসতে হাসতে বলছিলেন, ‘তোমার আরও বেশি ট্রেনিং করা উচিত। তুমি মোটা হয়ে যাচ্ছ।’ নেইমার চলেই যাচ্ছিলেন। কিন্তু ফিরে এসে তিনি বলেন, ‘তুমি ঠিক.... এখন খুশি? আমি আমার সর্বস্ব দিয়ে যাচ্ছি। আমি তোমাকে তোমার খ্যাতির সময় দিচ্ছি।’

নেইমার চতুর্থবার বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখছেন। ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলে খেলেননি। ২২ ডিসেম্বর তার বাঁ পায়ের হাঁটুতে ছোট অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি দ্রুত সুস্থ হয়ে উঠতে আরেকটি ছোট অস্ত্রোপচার করানো হয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রাখবেন বলে আশা করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

২

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৪

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৫

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

সম্পর্কিত

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

৪ ঘণ্টা আগে
মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

২ দিন আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৫ দিন আগে