ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

দুই অর্ধে দুইবার এগিয়ে গেল নিউ জিল্যান্ড। আক্রমণের পসরা সাজিয়ে দুবারই সমতায় ফিরল ইরান। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে সান্ত্বনার ড্র নিয়ে মাঠ ছেড়েছে র্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে থাকা ইরান।
‘জি’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ড ও ইরানের ম্যাচ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। নিউ জিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ইলাইজাহ জাস্ট। ইরানের হয়ে দুটি গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।
এই ড্রয়ে গ্রুপের শীর্ষে নিউ জিল্যান্ড ও দুইয়ে রয়েছে ইরান। গতকাল সোমবার রাতে বেলজিয়াম ও মিশরের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় গোল ব্যবধানে তারা রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে।
তবে দুই দলের মধ্যে দারুণ এক লড়াই হয়েছে। প্রথম হাফে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফেও দুই দল একটি করে গোল করে। ফলে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়েছে। এর ফলে গ্রুপ 'জি'-এর দুইটি ম্যাচই ড্র হলো। ফলে এই গ্রুপের চার দলই সমান ১ পয়েন্ট করে পেয়েছে।
দ্বিতীয়ার্ধে আবারও লিড পেয়ে যায় নিউজিল্যান্ড। ৫৪ মিনিটে আবারও সেই ইলিয়াস জাস্টের পা থেকেই আসে নিউজিল্যান্ডের দ্বিতীয় গোলটি। এবারও বেশিক্ষণ দেরি করেনি ইরান সমতায় ফিরতে। ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবি ইরানকে সমতায় ফেরান।
এরপর একপেশে আক্রমণ চালিয়ে যায় ইরান। আর ডিফেন্সে মনোযোগী হয় নিউজিল্যান্ড। শেষ মুহূর্ত পর্যন্ত ইরান জয়ের জন্য খেলেছে। তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি।
গ্রুপ 'জি'-এর দুই ম্যাচই ড্র হয়ে। এই গ্রুপে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলো বেলজিয়াম। চার দলের পয়েন্ট সমান হলেও গোল বেশি করায় নিউজিল্যান্ড ও ইরান যথাক্রমে গ্রুপের এক ও দুইয়ে রয়েছে।