বাংলাদেশের বিপক্ষে ওডিআই দল ঘোষণা দিলো পাকিস্তান

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সফরকারী দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। দলে আছে ছয় নতুন মুখ। তারা হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘুরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হোসেন। পাকিস্তান দল ঢাকায় পা রাখবে আগামী রোববার। ১১, ১৩ আর ১৫ মার্চ তিনটি ওয়ানডে। সবকটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

পাকিস্তান স্কোয়াড-

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘুরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা এবং শামিল হোসেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত