ফিফা বিশ্বকাপ

রোনালদোর রেকর্ডে পর্তুগালের বড় জয়

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। তবে জোড়া গোল করে সেই সমালোচনার জবাব মাঠেই দিলেন রোনালদো। তার এমন নৈপুণ্যে উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। 

গতকাল মঙ্গলবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টার ম্যাচে পুরো সময় জুড়েই ছিল ‘রোনালদো শো’। গোটা দুয়েক সুযোগ হাতছাড়া করলেও যতক্ষণ মাঠে ছিলেন, মাতিয়ে রেখেছেন স্টেডিয়াম। সেই সঙ্গে স্পর্শ করেছেন নতুন মাইলফলক। উজবেকদের জালে প্রথম বল জড়িয়ে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি। আর দ্বিতীয় গোলটি করার মাধ্যমে ছাড়িয়ে যান স্বদেশি কিংবদন্তি ইউসেবিওকে। বিশ্বকাপে রোনালদোর গোল সংখ্যা এখন ১০টি। আর আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের জার্সিতে এটি তাঁর ১৪৫তম গোল।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ৬ মিনিটেই গোলের খাতা খোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জোয়াও ক্যানসেলোর পাস থেকে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়টি ৩৯তম মিনিটে। ষষ্ঠ মিনিটে রাইট-ব্যাক পজিশন থেকে জোয়াও কানসেলোর দুর্দান্ত গতিতে বল নিয়ে ওপরে উঠে এসে রোনালদোর উদ্দেশ্যে বাড়িয়ে দেন। সেই ক্রসের সূত্র ধরে নিখুঁত টাইমিংয়ে নিয়ার-পোস্টে ছুটে যান সিআরসেভেন। দারুণ এক সাইড-ফুটে গোলরক্ষক আবদুভোখিদ নেমাতভকে পরাস্ত করেন তিনি।

রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল এক কাউন্টার অ্যাটাক থেকে। চমৎকার এক থ্রু-বল বাড়িয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। ডি-বক্সের ডান প্রান্ত থেকে বল পেয়ে নিখুঁত শটে পোস্টের বাঁ কোণ দিয়ে বল জালে জড়ান রোনালদো।

এই গোলের মধ্য দিয়ে কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে ফিফা বিশ্বকাপ ইতিহাসে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের (১০ গোল) নতুন রেকর্ড গড়লেন রোনালদো। ১৯৬৫-১৯৬৬ সালের পর থেকে তিনিই এখন বিশ্বকাপের মঞ্চে পর্তুগিজদের পক্ষে সর্বোচ্চ গোলদাতা।

এরপর ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। রক্ষণভাগ ভেঙে দারুণ ফিনিশে স্কোরলাইন করেন ২-০।

ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।

এরপর ম্যাচের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পায় পর্তুগাল। ৬০ মিনিটে কর্নার থেকে বক্সে জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁইয়ে বল জালে জড়ায়। এটি ছিল উজবেকিস্তানের আত্মঘাতী গোল!

ম্যাচের ৮৭ মিনিটে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেক ঠোকেন রাফায়েল লিয়াও। বক্সের ভেতর ফাঁকায় ডান পায়ের শট বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।  

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত