আমার শহর স্পোর্টস ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কট করবে না ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না, তবে তারা তাদের কোনো ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না।
গতকাল বুধবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক ভিডিও বার্তায় মেহেদি তাজ বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমেরিকাকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।‘
ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনার ছায়া পড়েছে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হলেও তাদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে খেলাটা সমীচীন হবে না।
ট্রাম্পের এই মন্তব্যকে ঢাল হিসেবে ব্যবহার করে মেহেদি তাজ বলেন, ‘যখন খোদ আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানই নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না, তখন আমাদের সেখানে যাওয়া সম্ভব নয়।‘
বর্তমান সূচি অনুযায়ী, ইরানকে তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলতে হবে। ইরানের ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই ফিফার কাছে এই ম্যাচগুলো সহ-আয়োজক দেশ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম জানিয়েছেন, ফিফা রাজি থাকলে তারা ইরানকে আতিথেয়তা দিতে প্রস্তুত। তবে ফিফা এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড়। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করছে।
বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে ইরান। বর্তমানে তুরস্কে কন্ডিশনিং ক্যাম্প করছে তারা। প্রস্তুতির অংশ হিসেবে ২৭ মার্চ নাইজেরিয়া এবং ৩১ মার্চ কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে টিম মেলির।