• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির বড় জয়

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১: ৪৬
logo

পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির বড় জয়

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১: ৪৬
Photo

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো-এর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে চেলসি । ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪ু১ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি।

গতকাল বুধবার, রাতে ভিলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ভালো ছিল স্বাগতিকদেরই। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় ভিলা। মিডফিল্ডার ডগলাস লুইজ ডি-বক্সে পাস পেয়ে ব্যাক-হিল শটে বল জালে পাঠান।

তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ৩৫তম মিনিটে কাছ থেকে শট নিয়ে সমতা ফেরান জোয়াও পেদ্রো। এরপর প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও গোল করে দলকে এগিয়ে দেন তিনি। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের-এর দারুণ থ্রু বল ধরে গোলরক্ষক এমি মার্টিনেজের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান পেদ্রো।

দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় চেলসি। গোলরক্ষক মার্টিনেজ প্রথমে রিস জেমসের শট ঠেকালেও ফিরতি বলে দূর থেকে শক্ত শটে গোল করেন পালমার। এরপর ৬৪তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। আলেহান্দ্রো গার্নাচোর পাস পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি।

ম্যাচে ৫৯ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নেয় চেলসি, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে অ্যাস্টন ভিলা ৮টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এই জয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ঠিক পরেই অবস্থান করছে লিভারপুল। অন্যদিকে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

২

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

৩

মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

৪

এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়

৫

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

সম্পর্কিত

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

১৯ ঘণ্টা আগে
রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

১ দিন আগে
মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

২ দিন আগে