• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৭: ৫০
logo

Photo

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটেনি এখনো কাটেনি আর্জেন্টাইন ফুটবলারদের। এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন দীর্ঘদিন দলটির হয়ে খেলা নিকোলাস ওতামেন্দি। এবার অবসরের ইঙ্গিত দিলেন বিশ্বকাপে আলোচিত-সমালোচিত তারকা লিয়ান্দ্রো পারেদেসও। খবর টিওয়াইসি স্পোর্টসের।

বোকা জুনিয়র্সের হয়ে ও'হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হন পারেদেস। সাক্ষাৎকারে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা, নিজের চোট এবং আর্জেন্টিনা জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

বিশ্বকাপের শেষদিকে পাঁজরের চোট নিয়ে খেলতে হয়েছে জানিয়ে পারেদেস বলেন, ‘প্রথম কয়েকদিন পরিস্থিতি বেশ জটিল ছিল। তীব্র ব্যথা অনুভব করেছি, বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচের পর। তবে চিকিৎসক ও ট্রমাটোলজিস্টদের সহায়তায় ব্যথা নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব খেলতে পেরেছি। এখন আমি অনেকটাই সুস্থ।’

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ওঠা নানা ষড়যন্ত্র তত্ত্বও উড়িয়ে দেন এই মিডফিল্ডার, ‘শোনা কথাগুলো যদি বিশ্বাস করি, তাহলে তো পাগল হয়ে যেতে হবে। বিশ্বকাপের আগে, চলাকালীন ও পরে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই প্রাপ্য চ্যাম্পিয়ন।’

তিনি আরও বলেন, গত আট বছরে দলের অর্জন নিয়ে গর্বিত হলেও ফাইনালে হারার কষ্ট দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। পারেদেসের ভাষ্য, ‘এটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনাল হারার যন্ত্রণা সহজে যাবে না। আমরা আবারও খুব কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারিনি।’

পারেদেসের মতে, এই দলের সবচেয়ে বড় অর্জন ছিল দেশের মানুষের হৃদয় জয় করা, ‘মানুষ নিজেদের আমাদের মধ্যে দেখতে পেরেছে। সেটাই সবচেয়ে বড় তৃপ্তি। এত দীর্ঘ সময় ধরে যে মান ধরে রেখেছি, সেটাও সহজ নয়।’

তবে সবচেয়ে বড় চমক আসে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে। লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পারেদেস জানান, শুধু তাদের নয়, নিজের ভবিষ্যৎ নিয়েও তিনি নিশ্চিত নন।

পারেদেস বলেন, ‘অনেকের জন্যই জাতীয় দলে চালিয়ে যাওয়া কঠিন সিদ্ধান্ত হবে। এটি ছিল অসাধারণ একটি অধ্যায়। এই মান ধরে রাখা খুব কঠিন হবে। আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে এবং কোচের সঙ্গে আলোচনা করে শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে।’

নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি নিজেও জানি না কী করব। আগে সবকিছু হজম করতে হবে, ভালোভাবে ভাবতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি

৪

মানবিক কুমিল্লার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস কাপ ফুটবল

৫

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

সম্পর্কিত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন লিওনেল মেসি

৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি

৭ ঘণ্টা আগে
মানবিক কুমিল্লার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস কাপ ফুটবল

মানবিক কুমিল্লার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস কাপ ফুটবল

১ দিন আগে

৪ দিন আগে