আমার শহর স্পোর্টস ডেস্ক
বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়ের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ভক্তরা ক্ষোভ উগরে দেন। বিশেষ করে ক্লাবের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পি দুয়ো দিতে থাকেন। ম্যাচ শেষে জয়ের নায়ক তারাই।
আলাভেসের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল। লা লিগায় শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান কমিয়েছে রিয়াল। ফের ৯ পয়েন্টে এগিয়ে থাকতে সেল্টা ভিগোর মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। ডিফ্লেক্টেড শটে এমবাপে রিয়ালকে এগিয়ে দেন। তারপর দূরপাল্লার চমৎকার শটে ২-০ করেন ভিনিসিয়ুস। টনি মার্টিনেজ ইনজুরি টাইমে সান্তনাসূচক গোল করেন।
ম্যাচের শুরু থেকে ভক্তরা ভিনিসিয়ুস ও এমবাপেকে উদ্দেশ্য করে শিস দিতে থাকেন। তাদের হতাশার অভিব্যক্তিতে অটল থেকেছেন আক্রমণভাগের দুই তারকা। করেছেন গোলও।
ভিনিসিয়ুসের মানসিকতা নিয়ে কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, ‘কঠিন পরিস্থিতিগুলোতে ভিনিসিয়ুস সবসময় বড় ছাপ রাখে। সে তার দলের দায়িত্ব নিজ কাঁধে নেয়। তার মানসিকতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে লুকিয়ে থাকে না, সে সাহসী। একজন মাদ্রিদ ভক্ত সে, এই শার্ট ও ব্যাজের প্রতি তার আনুগত্য আছে।’
তিনি আরও বলেন, ‘ভক্তদের চাহিদা থাকেই। তারা তাদের খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা চায়। ভিনি আজ শিসকে হাততালিতে পরিণত করেছে। আগেও সে এটা করেছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’