• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯: ০৮
আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১৯: ৪১
logo

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯: ০৮
Photo

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ বাকি এক বছর। তবে সেই সময় শেষে যাতে তিনি ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করে না ফেলেন সেটি নিশ্চিতে লস ব্লাঙ্কোসরা তোড়জোড় চালাচ্ছে। ব্রাজিল তারকার চায় ক্লাবে নিজের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিতে, আবার তার সামনে আর্সেনালের বড় প্রস্তাব। দলবদল নিয়ে উভয়পক্ষের নাটকীয়তায় ইতি টানতে ভিনিসিয়ুসকে দ্রুততম সময়ে সিদ্ধান্ত জানাতে বলেছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

গতকাল বুধবার মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ ও জুনি কালাফাত। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে দুই পক্ষ আলোচনা চালায়। সেখানে ইতিবাচক কথা হয় বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের। যদিও ভালদেবেবাসে অনুষ্ঠিত বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

স্প্যানিশ গণমাধ্যম ‘কাদেনা সার’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রাথমিক প্রস্তাব উন্নীত করে মৌসুমপ্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের প্রস্তাব দিয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই প্রস্তাব ভিনিসিয়ুসের প্রাথমিক দাবি (মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো নেট বেতন) থেকে এখনও কিছুটা কম। আরেক সংবাদমাধ্যম ‘এএস’ বলছে, ২৫ বছর বয়সী এই উইঙ্গার নতুন চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাস বা ভ্যারিয়েবল অন্তর্ভুক্ত করার শর্তে নিজের প্রাথমিক দাবি কিছুটা কমাতে রাজি হয়েছেন। রিয়াল মাদ্রিদও এমন কাঠামো মেনে নিতে প্রস্তুত বলে

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নতুন চুক্তিতে সম্ভাব্য নবায়ন বোনাস এবং ইমেজ রাইটসও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ক্লাব ও ভিনিসিয়ুস ইমেজ রাইটস থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ করে ভাগ পান। তবে ব্রাজিলিয়ান তারকা সেই অনুপাত নিজের পক্ষে বাড়াতে চান বলে জানা গেছে।

কয়েকদিন আগের তুলনায় দুই পক্ষের অবস্থান এখন অনেকটাই নমনীয় হয়েছে এবং সমঝোতার বিষয়ে আশাবাদও বেড়েছে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর। ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাব রিয়াল অবশ্য দ্রুততম সিদ্ধান্ত চায়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভিনিসিয়ুসের হাতেই। পুরো পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালও।

এদিকে, দলবদল নিয়ে জোর আলোচনার মাঝে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের আগের সব পোস্ট মুছে দিয়েছে ভিনিসিয়ুস।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

২

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

৩

আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

৪

চ্যাম্পিয়নস কাপ ফুটবলে বিজয়ী স্টর্ম ব্রেকারস

৫

ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা

সম্পর্কিত

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

১৩ ঘণ্টা আগে
আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

২ দিন আগে
চ্যাম্পিয়নস কাপ ফুটবলে বিজয়ী স্টর্ম ব্রেকারস

চ্যাম্পিয়নস কাপ ফুটবলে বিজয়ী স্টর্ম ব্রেকারস

৩ দিন আগে

৪ দিন আগে