জুলাই যোদ্ধাদের স্মরণে মাদকের বিরুদ্ধে

মানবিক কুমিল্লার উদ্যোগে কাল থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ২২: ৪৫
Thumbnail image

মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি এ শ্লোগান নিয়ে আজ শুক্রবার বিকেলে কুমিল্লা শহরতলির নোয়াপাড়া এলাকার কে আলী টার্ফে মানবিক কুমিল্লার উদ্যোগে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস কাপ ফুটবল টুর্নামেন্ট। শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে এই টুর্নামেন্ট হচ্ছে। এতে নক আউট ভিত্তিতে ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানি। রানার্সআপ দল পাবে ১০ হাজার টাকা ও ট্রফি।

আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা জিলা স্কুলের লাগোয়া বধূয়া ফুড কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে ট্রফি উন্মোচন করা হয়।

মানবিক কুমিল্লার চেয়ারম্যান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু ট্রফি উন্মোচন করেন।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি ও কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমেদ।

আগামীকাল শুক্রবার বিকেল তিনটা ৪০ মিনিটে শরীফ এফসি বনাম শংকরপুরের মধ্যে খেলা হবে।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কনক, ভিপি আবদুল্লাহ আল মামুন, নাসির উদ্দিন সুমন আকবর কবির, ফাহিম আহমেদ, শরীফুল হাসান তপুসহ কুমিল্লার ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত