ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা শিবির। দলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারছেন না। ডান পায়ের কোয়াড্রিসেপসের মাংসপেশির এই ইনজুরির কারণে তাকে আপাতত বিশ্রামে থাকতে হচ্ছে বলে নিশ্চিত করেছে দলীয় মেডিকেল টিম।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, পুরোপুরি সেরে উঠতে তার কয়েক দিন সময় লাগবে। ফলে আগামী সোমবার ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচে তার খেলা একেবারেই অনিশ্চিত হয়ে পড়ে। আর্জেন্টিনা কোচিং স্টাফও ইতোমধ্যে তার বিকল্প নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করেছে।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তবে ম্যাচের পর থেকেই তার শারীরিক সমস্যা বাড়তে থাকে। শেষ কয়েকটি অনুশীলন সেশনে তিনি পুরোপুরি অংশ নিতে পারেননি। ফলে স্কোয়াডে তার জায়গা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা শেষ পর্যন্ত চোটের কারণে বাস্তবে রূপ নেয়।
দলীয় সূত্রে জানা গেছে, তার জায়গায় ডান প্রান্তের রক্ষণভাগে দায়িত্ব পেতে পারেন নাহুয়েল মলিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে তাকে বদলি হিসেবে ব্যবহার করেছিল টিম ম্যানেজমেন্ট, এবার শুরুর একাদশেই তাকে দেখা যেতে পারে।
এদিকে বাম প্রান্তের রক্ষণভাগে পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না কোচিং স্টাফ। ইনজুরি কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মাঝমাঠ ও আক্রমণভাগেও কিছু রদবদলের ইঙ্গিত মিলেছে। থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজ এর পরিবর্তে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেস এবং হুলিয়ান আলভারেজ।
অন্যদিকে কোচ লিওনেল স্ক্যালোনি এখনও বড় কোনো ঝুঁকি নিতে চান না বলেই ইঙ্গিত পাওয়া গেছে। আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ায় দল আত্মবিশ্বাসী হলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।
আর্জেন্টিনা শিবিরের আশা, চোট গুরুতর না হওয়ায় মন্তিয়েল দ্রæত সেরে উঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরতে পারবেন। তবে আপাতত তাকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে, যা দলের ডিফেন্স পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।
দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কোয়াডে এই পরিবর্তন ছাড়া বড় কোনো রদবদলের সম্ভাবনা নেই। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আগেভাগেই নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
আগামীকাল সোমবার ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে এই চোটের ধাক্কা তাদের কৌশলে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।