আমার শহর ডেস্ক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে স্থানীয় সময় গতকাল সোমবার রাত ১০টার দিকে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে। আহতরা লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে স্ট্যাটাস দেন নাহিদ ইসলাম। সেখানে তিনি লেখেন, ‘অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
নাহিদ আরও লেখেন, ‘আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।’
হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ।
ঘটনাস্থলে উপস্থিত এই প্রতিবেদক আহত অবস্থায় চারজনকে দেখেছেন। সেখানে পুলিশের পাঁচটি গাড়ি এবং দুটি অ্যাম্বুলেন্স পৌঁছায়। অ্যাম্বুলেন্স কর্মীরা আহত দুই ব্যক্তিকে হলের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন।
এর আগে শনিবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অন্তর্র্বতী সরকারের তৎকালীন উপদেষ্টা মাহফুজ আলম এবং এ বছরের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ, বাধা দেওয়ার চেষ্টা ও উত্তেজনার ঘটনা ঘটেছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা।