• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

বিনম্র শ্রদ্ধায় বেতিয়ারা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২২: ১৫
logo

Photo

বিনম্র শ্রদ্ধায় বেতিয়ারা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধদের স্মরণ করেছেন সহযোদ্ধা ও তাঁদের অনুসারিরা। আজ বুধবার কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা মুক্তিযোদ্ধারা কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় তাঁদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রতিবছর ১১ নভেম্বর দিনটি পালন করা হয়। এ যুদ্ধে ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

জানা গেছে, বাংলাদেশের মুক্তিসংগ্রামের গৌরবোজ্জ্বল, ত্যাগ তিতিক্ষার ইতিহাসের অন্যতম একটি শোকাতর দিন ১৯৭১ সনের ১১ নভেম্বর। এদিনে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারায় ভারত থেকে গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত ৭৮ জনের মধ্যে ৯ জন মুক্তিযোদ্ধা পাকবাহিনীর সাথে সম্মুখযুুদ্ধে শহীদ হন। তাঁদেরকে মৃত্যুর এক সপ্তাহ পরে গলিত লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়। এরপরে ২৯ নভেম্বর মাওলানা আব্দুল আলীর নেতৃত্বে ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করা হয়। সেখানে স্মৃতিস্তম্ভ হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ করায় ২০১৫ সনে সড়ক ও জনপথ বিভাগের ৪০ শতক জায়গায় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

প্রতিবছরের মতো এ বছরও ঢাকা কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীসহ বিভিন্ন অঞ্চলের মুক্তিযোদ্ধা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা শ্রেণির ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা সহ শ্রদ্ধা নিবেদন,স্মৃতিচারণ ও আলোচনা করেন।

এরই ধারাবাহিকতায় কুমিল্লা থেকে শহীদ বেদিতে ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর সদস্যরা, কুমিল্লা জেলা কমান্ডার নূরে আলম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফারুক, মফিজ উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার খান, ওসমান গণি, জাহাঙ্গীর আলম, ডা. শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, ন্যাপ নেতা দেলোয়ার হোসেন টুটুল, ইউনুস আলী, চৌদ্দগ্রাম উপজেলা কমান্ডার ও সদস্য সচিব নিজামুল হক ও আব্দুর রব।

এছাড়া ফেনী থেকে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের পুষ্পস্তবক অর্পণ করেন।

বেতিয়ারার বীর শহীদদের প্রতি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা: মুক্তিযদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বেতিয়ারার বীর শহীদদের স্মরণে তাদের স্মৃতির প্রতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কুমিল্লা জেলা সংসদের শ্রদ্ধা নিবেদন। ঐতিহাসিক কুমিল্লা বেতিয়ারা শহিদ দিবসে অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের ডাক কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের।

আজ বুধবার ঐতিহাসিক বেতিয়ারা শহিদ দিবসে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারা নামক স্থানে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দীপ্ত দেবনাথের নেতৃত্বে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিষ্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে প্রায় ২০হাজার সদস্যের বিশেষ গেরিলা বাহিনী গঠন করেছিল। এই গেরিলা বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহস ও বীরত্বের সাথে লড়াই করেছে।

১৯৭১ সালের ১১ নভেম্বর, ন্যাপ-কমিউনিষ্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর একটি প্রশিক্ষিত দল কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে লড়াই গড়ে তোলে। সেই লড়াইয়ে গেরিলা বাহিনীর ৯ জন শহীদ হন।

শহীদ নিজামউদ্দিন আজাদ, শহীদ সিরাজুম মুনীর জাহাঙ্গীর, শহীদ বশিরুল ইসলাম (বশির মাস্টার), শহীদ শহীদুল্লাহ্ সাউদ, শহীদ আবদুল কাইউম, শহীদ আওলাদ হোসেন, শহীদ আবদুল কাদের, শহীদ মোহাম্মদ শফিউল্লাহ, শহীদ জহিরুল হক ভুঁইয়া (দুদু মিয়া)।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিনম্র শ্রদ্ধায় বেতিয়ারা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধদের স্মরণ

২

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

৪

হোমনায় ট্রিপল মাডার, দুই আসামি কারাগারে

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

৬ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম কুতুব উদ্দিন হেলালকে চিরবিদায়

৭ ঘণ্টা আগে