ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র সমাজ টিকে থাকতে পারে না : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া রাষ্ট্র ও সমাজ টিকে থাকতে পারে না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের বিশ্লেষণ, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমরা যে কোনো সময় বিপদে পড়তে পারি।

তিনি বলেন, গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে।

আজ রোববার দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দায়িত্বশীলদেরকে অনুরোধ করবো- ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমদেরকে জাতীয় পে-স্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা, উৎসব ভাতা প্রদান করবেন।

সম্মেলনে বক্তব্য রাখেন, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আশেকুর রহমান প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত