• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২২: ৪৭
logo

Photo

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার কলেজের অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ওই সেমিনার হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান।

তিনি বলেন, পরিবেশের ওপর জলবায়ুর প্রভাব নিবিড়ভাবে জড়িত। তাই এক্ষেত্রে বিপর্যয় ঠেকাতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কারণ এর মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করে। আবার মানুষের বিষাক্ত গ্যাস কার্বনডাই অক্সাইডের মাধ্যমে গ্রহণ করে গাছ। তাই ব্যক্তি ও সামাজিক উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি নেওয়া জরুরি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেলের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পরিবেশের ওপর জলবায়ুর ব্যাপক প্রভাব রয়েছে। তাই এ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠনগুলোর মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে।

এতে পরিবেশের ওপর জলবায়ুর প্রভাব সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মোতালেব।

তিনি বলেন, পরিবেশের ওপর জলবায়ুর বিপর্যয়কর প্রভাব মোকাবিলায় পরিকল্পিত উদ্যোগ নিতে হবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। পাশাপাশি সমাজিক সচেতনতাও জারি রাখতে হবে।

প্রোগ্রামের সমন্বয়ক শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরীসহ কলেজের ৭টি বিভাগের বিভাগীয় প্রধানরা।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন, পরিবেশে জলবায়ুর নেতিবাচক প্রভাব দূর করতে সবাইকে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে প্রচারণাসহ বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করতে হবে।

সেমিনারে শতাধিক শিক্ষার্থীর পাশাপাশি অত্র কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

২

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৩

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৪

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

সম্পর্কিত

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

পদুয়ার বাজারকে ঘিরে অপরাধ জগৎ

২ ঘণ্টা আগে
হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

১৬ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে