নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরের ঠাকুরপাড়া মহাশ্মশান সংলগ্ন বিসিক শিল্পনগরীর ভাঙারি দোকানে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্লাস্টিকের বিভিন্ন পণ্য পুড়ে যায়। ভাঙারি দোকানগুলো অবৈধ।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি অসাধু চক্র বিসিকের ভেতরের সরকারি পুকুর ভরাট করে কিছু জায়গা নিজেদের দখলে নিয়ে সেখানে অবৈধভাবে টিনের পাঁচটি দোকান কোঠা করে। এরপর সেটি ভাঙারি ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়। কুমিল্লা শহরের চোরাই হওয়া বিভিন্ন মালামাল এখানে এনে জড়ো করা হয়। ঠেকবাজ, ছিনতাইকারী, নেশাখোররা এসব পণ্য বিক্রি করে। ঠাকুরপাড়া মহাশ্মশানে প্রবেশপথের দুইপাশে অবৈধ এসব পণ্য সড়কে ছড়ানো ছিটানো থাকে। এতে করে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়। অবৈধ বিদ্যুৎ লাইন থেকে শর্টসার্কিটে গতকাল মঙ্গলবার রাতে আগুন লাগে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে খবর পেয়ে আশপাশের বড় শিল্প কারখানার মালিকেরা বিসিকে যান। তাঁরা আগুন নিভানো পর্যন্ত অপেক্ষা করেন। কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ রাত দুইটায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিসিকের অন্তত ছয়জন ব্যবসায়ী জানান, অবৈধ দোকানপাট করা ব্যক্তিদের স্থাপনা উচ্ছেদ করতে হবে। চোরাই পণ্য এখানে এনে রাখা হয়। এটা কোনোভাবেই চলতে দেওয়া যায় না।
বিসিক শিল্পনগরী কুমিল্লার উপমহাব্যবস্থাপক মুনতাসীর মামুন বলেন, রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অবৈধ দোকানের বিরুদ্ধে প্রশাসনকে জানানো হয়েছে। এগুলো উচ্ছেদ করা হবে। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি সিগারেট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।