• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

বুড়িচংয়ে ফিশারিতে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার ক্ষতি

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ৫০
logo

Photo

কুমিল্লার বুড়িচংয়ে ৩২০ শতক আয়তনের একটি ফিশারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি মোশাররফ হোসেন ও তার বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম।

আজ বুধবার সকালে উপজেলার বাকশীমুল গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় অবস্থিত ফিশারিতে গিয়ে পানিতে অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখেন মোশাররফ হোসেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই ফিশারিতে বিষ প্রয়োগ করে। গতকাল বুধবার সকালে ফিশারিতে গিয়ে মোশাররফ হোসেন দেখেন, পুরো জলাশয়জুড়ে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

মোশাররফ হোসেন ও তার বড় ভাই যুবদল নেতা জহিরুল ইসলাম অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

২

সীমান্তে মাদকসহ ৪৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৩

মনোহরগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৪

বুড়িচংয়ে ফিশারিতে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার ক্ষতি

৫

কুমিল্লায় আ. লীগের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪

সম্পর্কিত

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

৪ ঘণ্টা আগে
সীমান্তে মাদকসহ ৪৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্তে মাদকসহ ৪৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৬ ঘণ্টা আগে