• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

কুমিল্লায় আ. লীগের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ৪৭
logo

কুমিল্লায় আ. লীগের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ৪৭
Photo

কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৭২ ঘণ্টায় ৫৪৪ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

আটকদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১০৭ জন সদস্য রয়েছে। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। মাদক কারবার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই ও চুরি প্রতিরোধের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘উঠতি বয়সী কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

একই সঙ্গে মাদক, ছিনতাই, চুরি, কিশোর অপরাধ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তৎপরতা প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। অপরাধে সম্পৃক্ততা যাচাই করেই আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

২

সীমান্তে মাদকসহ ৪৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৩

মনোহরগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৪

বুড়িচংয়ে ফিশারিতে বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার ক্ষতি

৫

কুমিল্লায় আ. লীগের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪

সম্পর্কিত

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

বিসিক শিল্পনগরীর অবৈধ ভাঙারি দোকানে আগুন, রাতভর আতঙ্কে অন্যান্য কারখানা মালিকেরা

৪ ঘণ্টা আগে
সীমান্তে মাদকসহ ৪৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্তে মাদকসহ ৪৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৬ ঘণ্টা আগে