মনোহরগঞ্জ প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে অবৈধভাবে এক্সকাভেটর মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে এবং মেশিন দুটির ব্যাটারি বিনষ্ট করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার খিলা ইউনিয়নের মাতারবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।
অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে যেন মেশিনগুলো দিয়ে পুনরায় মাটি উত্তোলন করা না যায়, সেজন্য সেগুলোর ব্যাটারি অকেজো করে দেওয়া হয়।
উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর ৭ক ধারায় উর্বর কৃষিজমি থেকে মাটি উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এ আইনের ১৫(১) ধারায় বিধান লঙ্ঘনের জন্য সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডসহ কারাদণ্ডের বিধান রয়েছে। স্থানীয় কৃষিজমি ও পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।