• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লা-ঢাকা সরাসরি রেলপথে এক ঘণ্টায় যাতায়াত সম্ভব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৫৫
logo

Photo

কুমিল্লা থেকে ঢাকায় সরাসরি রেলপথ নির্মাণ করা হলে মাত্র এক ঘণ্টায় যাতায়াত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

গতকাল রোববার সকালে কুমিল্লা নগরের একটি অভিজাত হোটেলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আয়োজিত অর্থনৈতিক করিডোর সমীক্ষা বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ কর্মশালায় তিনি এ প্রস্তাব দেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আনা সম্ভব। সরাসরি রেল সংযোগ হলে কেবল কুমিল্লা নয়, দেশের পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

কর্মশালায় সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থেকে এ বিষয়ে মতামত দেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নিয়ে নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। আলোচনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা কমানো, সড়ক ও রেলপথকে সমন্বিত করে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী , কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত সরাসরি রেলপথ বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণ সময় কমবে, যানজট হ্রাস পাবে এবং পণ্য পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে কুমিল্লা এবং সমগ্র পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

নানা আয়োজনে কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

৪

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

৫

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সম্পর্কিত

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

৭ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৮ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে