• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় বন বিভাগের অভিযানে ৬ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৩
logo

Photo

কুমিল্লায় বন বিভাগের অভিযানে পাচারকালে প্রায় ৬ লাখ টাকার অবৈধ সেগুন চিরাই কাঠ জব্দ করা হয়েছে। এসময় কাঠবোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যায়।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলাপুর এলাকায় কসমস ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি.এম. মোহাম্মদ কবিরের নির্দেশে সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

মো. হুমায়ুন কবীর জানান, আটককৃত কাঠের বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বাবুর্চি বাজার থেকে কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করা হয়। কয়েকবার গতিরোধের চেষ্টা করলে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যায়। চট্টগ্রাম থেকে অবৈধভাবে সংগ্রহ করা কাঠ ঢাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। জব্দকৃত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-২১-৪০০৫) ও কাঠ বর্তমানে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, শাকতলা, কুমিল্লায় রাখা হয়েছে। এ ঘটনায় বন মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতিকূল পরিস্থিতিতেও সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন নিয়মিতভাবে অভিযান চালিয়ে অবৈধ কাঠবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করছে, যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে এতে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবীরকে হয়রানি ও হুমকি প্রদানের চেষ্টা করছে।

স্থানীয় সচেতন মহলের মতে, বন কর্মকর্তাকে যথাযথ সহায়তা প্রদান করা হলে এ অভিযান আরও জোরদার হবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী যাঁরা

২

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

৩

তিতাসে কৃষকের মাঝে বিনামূল্যে তিল বীজ ও সার বিতরণ

৪

ছয়মাসে ১৯৬০ নতুন হোল্ডিং করালেন প্রশাসক

৫

প্রতিষ্ঠার ১৫ বছরে মিলল ২৭৯ জনবল

সম্পর্কিত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী যাঁরা

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থী যাঁরা

৩ ঘণ্টা আগে
দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

১৭ ঘণ্টা আগে

১ দিন আগে