• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করছে আইওএম

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ৫০
logo

Photo

অভিবাসন সেবা জোরদার , অভিবাসী ও প্রত্যাবর্তনকারীদের সহায়তা বাড়াতে বাংলাদেশ সরকারকে জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা দিতে ধারাবাহিক কর্মশালা শুরু করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

আজ মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লার বলরামপুর এলাকায় অবস্থিত ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে ওই কর্মশালা হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ওই কর্মশালা শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়।

কর্মশালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তর, অভিবাসন সেবা প্রদানকারী সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে জেলা প্রশাসন, জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন।

কর্মশালায় দলগতভাবে জেলার অভিবাসন-সংক্রান্ত চ্যালেঞ্জ, সেবার ঘাটতি ও সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে অগ্রাধিকারমূলক কার্যক্রম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব, সময়সীমা ও সমন্বয়ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার বলেন, অভিবাসনের সুফল সর্বোচ্চ পর্যায়ে নিতে হলে বিদেশে কর্মসংস্থানের জন্য মানুষকে প্রস্তুত করা, পুরো অভিবাসন প্রক্রিয়ায় তাঁদের সুরক্ষা নিশ্চিত করা এবং দেশে ফেরার পর পুনঃএকত্রীকরণে সহায়তা দেওয়ার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা জাতীয় অভিবাসন অগ্রাধিকারের সঙ্গে স্থানীয় বাস্তবতার সংযোগ ঘটাবে এবং সারা দেশে আরও সমন্বিত ও টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়তা করবে।"

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, জেলা পর্যায়ে সমন্বয় জোরদার করা জরুরি, যাতে অভিবাসী ও তাঁদের পরিবারের সদস্যরা নির্ভরযোগ্য তথ্য এবং প্রয়োজনীয় সেবা পেতে পারেন। এ উদ্যোগ স্থানীয় চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং অভিবাসন সেবাকে আরও সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও মানুষের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে কার্যকর পদক্ষেপ নির্ধারণে সহায়তা করবে।

আইওএম জানায়, নয়টি জেলায় পাইলট ভিত্তিতে এ উদ্যোগের প্রথম স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ মাদারীপুর এ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় কর্মশালা কুমিল্লাতে অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, পটুয়াখালী, খুলনা, রংপুর ও জামালপুরে একই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়নাধীন 'প্রত্যাশা ২: অভিবাসন ব্যবস্থাপনা ও টেকসই পুনঃএকত্রীকরণের উন্নয়নে সেবা প্রদান ব্যবস্থা জোরদারকরণ' প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সংস্কার ও উন্নয়নবিষয়ক পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোসহ জাতীয় পর্যায়ের অভিবাসন-সংক্রান্ত অগ্রাধিকারগুলোকে স্থানীয় চাহিদা অনুযায়ী বাস্তবায়নযোগ্য কার্যক্রমে রূপ দেওয়া এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন-সংক্রান্ত তথ্য, সরকারি সেবা, সুরক্ষা ও পুনঃএকত্রীকরণ সহায়তায় অভিবাসীদের প্রবেশাধিকার বাড়ানোই এই প্রকল্পের লক্ষ্য।

বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা জোরদার, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অভিবাসী ও প্রত্যাবর্তনকারীদের টেকসই পুনঃএকত্রীকরণে সহায়তা দিতে আইওএম বাংলাদেশ সরকার ও স্থানীয় অংশীজনদের সঙ্গে কাজ করছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গ্রেপ্তারের পর জেলে কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এআইএস কার্নিভালের সমাপনী অনুষ্ঠান

৩

বরুড়ায় দুই ভাইয়ের পিটুনিতে অটোরিকশা চালক নিহত

৪

আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

৫

জেলা-ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করছে আইওএম

সম্পর্কিত

গ্রেপ্তারের পর জেলে কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস

গ্রেপ্তারের পর জেলে কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন দাস

২ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এআইএস কার্নিভালের সমাপনী অনুষ্ঠান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এআইএস কার্নিভালের সমাপনী অনুষ্ঠান

৩ ঘণ্টা আগে