বরুড়া প্রতিনিধি

বরুড়ায় ভাড়া দেয়ার সময় ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রী দুই ভাইয়ের পিটুনিতে সোহেল মিয়া (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সোহেল বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের প্রয়াত আবু তাহেরের ছেলে। অভিযুক্ত দুই হাসান ও হোসাইন । তাদের মধ্যে হোসাইনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক।
প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী ইকবাল জানান, ভাড়া দেয়ার সময় অটোরিকশাচালক সোহেলের সঙ্গে ভাংতি টাকা নিয়ে দুই ভাইয়ের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাসানকে সোহেল চড় মারেন বলে জানতে পেরেছি। এরই প্রেক্ষিতে বলাকা বাসের স্টাফ হিসেবে কর্মরত হোসাইন ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করেন। এতে সোহেল অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘অভিযুক্ত হোসাইনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জনা যাবে।