নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি অন্যায়ের সঙ্গে আপস করে না। মানুষ এই একটি কারণেই এনসিপিকে পছন্দ করে।
আজ শনিবার দুপুরে কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির কুমিল্লা মহানগর আহবায়ক মো. সিরাজুল হকের সভাপতিত্বে ওই কর্মশালায় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তি কুমিল্লা মহানগর শাখার আহবায়ক আবু রায়হান এবং সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।
সারজিস আলম বলেন, ১৮০ দিন না যেতেই মানুষ বিএনপিকে অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করেছে। আগামী এক বছরের মধ্যে যদি আমরা প্রতিটি ঘরে ঘরে এনসিপির নেতা তৈরি করতে পারি, তাহলে এক বছর পর বাংলাদেশের মানুষ আর বিএনপির কথা চিন্তা করবে না।
তিনি বলেন, বিএনপিকে এই মুহূর্তে আমরা চাঁদাবাজ বলতে চাই না। তবে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করলে আমরা চাঁদাবাজ বলব, জমি দখল করলে দখলবাজ বলব এবং ছাত্রদল-যুবদলকে ব্যবহার করে মাদক ব্যবসা করলে মাদক ব্যবসায়ী বলব।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, তাদের কাজের মাধ্যমে আমরা দেখছি, বিএনপি যেভাবে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এখনই তুলনা করতে চাই না। আওয়ামী লীগ ও বিএনপিকে এনসিপি আলাদাভাবে দেখে।
আওয়ামী লীগের অতীত কর্মকাÐের সমালোচনা করে সারজিস আলম বলেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের দেশত্যাগ করে পালিয়েছে। আওয়ামী লীগ দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া নরপিশাচ।
এনসিপি অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আপসহীন থাকবে দাবি করে তিনি বলেন, আমাদের হয়তো চোখ তুলে নেওয়া হবে, রক্তাক্ত করা হবে, তবুও আমরা ছাড় দেব না। মানুষ আমাদের এখনো একটি কারণে পছন্দ করে আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না।
বিএনপির সঙ্গে এনসিপির গুরুত্বপূর্ণ পার্থক্য উল্লেখ করে সারজিস আলম বলেন, অতীতে সংসদীয় রাজনীতিতে দিনের বেলায় বিরোধিতা এবং রাতে নেগোসিয়েশনের রাজনীতি হয়েছে। এমনকি সম্পর্ক ও টাকা ভাগাভাগি নিয়েও নেগোসিয়েশন হয়েছে।
তিনি বলেন, এ ধরনের বিরোধী দলের রাজনীতি এনসিপি করবে না। করলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না।