• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

কুমিল্লা জেলায় সমবায় সমিতির সংখ্যা ৫৩৫২টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২: ১১
logo

Photo

কুমিল্লা জেলায় ৫ হাজার ৩৫২ টি সমবায় সমিতি আছে। সমবায়ের কোন বিকল্প নেই। সমবায় লাভবান। দশের পুঁজিতে এক করে লাভ হয়। সমবায়ীরা একে অপরের বন্ধু। সমবায়ের মাধ্যমে কলেজ করা হচ্ছে। সমবায়ের সেই জৌলুস এখন আর নেই। অনেক সমবায় সমিতি বন্ধ হয়ে গেছে। এখন সমিতির নামে কিছু সুদ খাওয়া সমিতি আছে। সৎ সমিতিগুলোর অস্তিত্ব বিলুপ্তির পথে। সততার অভাবে সমিতিগুলো নষ্ট হয়ে গেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এ শ্লোগান নিয়ে এবার দিবস পালিত হয়।

কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা মো সালমান ইকবালের সভাপতিত্বে ওই সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত প্রশাসক ( সার্বিক) মো সাইফুল ইসলাম। বিশেষ অতিথি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক , আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাতেমা তুজ জোহরা।

বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া, জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট কাজী নাজমুস সাদাত সাধন, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের চেয়ারম্যান মো সিরাজুল হক, রূপসী বাংলা সমবায় সমিতির সমবায়ী ইফতেখার আলম ভূঁইয়া, রায়চৌ সার্বিক সমবায় সমিতির সমবায়ী আমিনুল ইসলাম।

সমবায়ী সিরাজুল হক বলেন,৬৯ সাল থেকে আমি সমবায় করি। চর্থা মোটর ড্রাইভার সমিতি মনু মিয়া সৎ থাকার কারণে ভালো চলছিল। কুমিল্লা থেকে সব রুটে বাস ছিল সমিতির। তিনি মারা যাওয়ার পর সমিতি সেইভাবে চলেনি। সততার কারণে, পরিচালনার কারণে সমিতিগুলো ধ্বংস হচ্ছে। আমি সমিতির কারণে মালয়েশিয়া ও ভারত গেছি। আখতার হামিদ খান সমবায় করে মানুষের উন্নতি করেছেন। সরকারের পলিসি সমবায়ের অন্তরায়ের জন্য দায়ী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৩

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

৪

এক বছরে গবেষণায় ৫ ধাপ পিছিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৫

হত্যাসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

সম্পর্কিত

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১২ ঘণ্টা আগে
কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১৮ ঘণ্টা আগে

১ দিন আগে