জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দলকে নাগরিক সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আগে খেলাধুলা হলে বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড় আনা হতো। এখন কুমিল্লাতেই খেলোয়াড় তৈরি হচ্ছে। এ সরকার জনগণের সরকার। স্কুলের শিক্ষার্থীদের সরকার এখন খেলাধুলায় আগ্রহী করছে। শুরু করা হয় আন্তঃস্কুল খেলাধুলা।

তিনি বলেন, স্কুলের মাঠগুলোর পরিচর্যা নেই। এগুলোকে সংস্কার করতে হবে। নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।

আজ রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ৪৪ তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন কুমিল্লা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বদরুল হুদা জেনু ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. কবির খান ।

অনুষ্ঠানে দলের সদস্যদের পুরস্কৃত করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত