সন্ধ্যায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দলকে সন্ধ্যায় নাগরিক সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

৪৪ তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন কুমিল্লা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে আজ শুক্রবার সন্ধ্যা সাতটায়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান হবে। কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ওই সংবর্ধনা দেওয়া হবে।

এতে প্রধান অতিথি থাকবেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সভাপতিত্ব করবেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো, ইউসুফ মোল্লা টিপু।

এতে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু , কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বদরুল হুদা জেনু ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কাউন্সিলর মো. কবির খান ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত