• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা

পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বাস প্রদান

কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ৪৫
logo

Photo

দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। এ উপলক্ষে আজ বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল মাজিদ, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ কলেজ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁঞার হাতে আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। একই সঙ্গে ক্যাম্পাস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং ব্যাংকের ইলেকট্রনিক বুথের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাসটি উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে পূবালী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখতে পূবালী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও তার সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূবালী ব্যাংক পিএলসি’র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই বাসটি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কলেজের পক্ষ থেকে পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

২

পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বাস প্রদান

৩

দেবীদ্বারে ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

৪

দাউদকান্দিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

৫

ফেনীতে ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান-মোটরসাইকেল জব্দ

সম্পর্কিত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

৯ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে