• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ৪০
logo

Photo

দেবীদ্বারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন অপরাধে ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে দেবীদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি দোকান, কাঁচা সবজির বাজার ও হোটেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে 'ফকির ইলেক্ট্রনিক্স'-এর মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনজন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই বাস চালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে এক হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের সকল সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীকে দোকানে দৈনিক হালনাগাদ করা সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের বাউচার/চালান সংরক্ষণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

২

পূবালী ব্যাংকের উদ্যোগে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বাস প্রদান

৩

দেবীদ্বারে ৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

৪

দাউদকান্দিতে নারী সমাবেশ অনুষ্ঠিত

৫

ফেনীতে ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান-মোটরসাইকেল জব্দ

সম্পর্কিত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

৯ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে