নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা বলা আছে। আজ সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে জনপ্রতিনিধিরা এসব কথা বলেন।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে লক্ষ্মীপুরের সংসদ সদস্য ও কুমিল্লা জেলার উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আমি সই করেছি। আপনাদের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এটা নিয়ে কাজ করছেন।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে আঞ্চলিক রাজনীতি পছন্দ করি না। কুমিল্লা ও নোয়াখালীর মানুষের সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। কুমিল্লা বিভাগ নিয়ে জুলাই সনদে বলা আছে।
বিরোধী দলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদে কুমিল্লা ও ফরিদপুর বিভাগের কথা বলা আছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে কুমিল্লা বিভাগও হবে। বিভাগের জন্য আমরা কাজ করছি।
কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে ওই সভা হয়। এতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বক্তব্য রাখেন। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।