নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা হয়। আজ সোমবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ওই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

এতে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আবুল হাসেম, যুগ্ম আহবায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন, খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূঁইয়া স্বপন, কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, সাজ্জাদুল কবীর, ফুয়াদ আহমেদ।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এখন টেন্ডার দিলে আওয়ামী লীগের লোকজন পেয়ে যাচ্ছে। বিএনপির কেউ টেন্ডার পাচ্ছে না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে প্রতি ইউনিয়নে একজন করে প্রার্থী থাকবে। যারাই সিদ্ধান্ত অমান্য করবে, তাদের দল ছাড়তে হবে।
জাকারিয়া তাহের সুমন বলেন, কর্মীদের কাজের বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রত্যেকটি কর্মীকে ধারাবাহিক ভাবে মুল্যায়ন করা হবে।

এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনীতি করতে হলে সম্মান এবং টাকা একসাথে হবে না। কর্মীদের ত্যাগী হতে হবে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন বুঝতে হবে।
তিনি বলেন, তারেক রহমান কোনো কিছু ফটোশুট করছেন না। তিনি ক্যান্টিনে খাবার খাচ্ছেন। ১০০ পাউন্ড দামের জুতা ও ১৫০ পাউন্ডের ঘড়ি পড়েন।

তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হবে। ১৭ বছরের দুঃশাসনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। গণতন্ত্র হলো ধৈর্য। দলের কর্মীদের ধৈর্য ধরতে হবে। জুলাই যোদ্ধাদের দল মুল্যায়ন করবে। সে তালিকা চলছে।