কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরশ নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। গতকাল শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর আকার ধারণ করে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে সন্দেহজনক ৩৩ হাম রোগী ভর্তি হয়েছেন। জেলার হাসপাতালগুলোতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৩৮ জন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা ৬৯২ জন।

তিনি আরও জানান, এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি তিনজনের মৃত্যু হয়েছে কুমিল্লায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত