নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে একটি ধানখেত থেকে কাউসার হোসেন (২৩) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাউসার ওই গ্রামের পূর্ব বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে। তাঁরা চার ভাই ও দুই বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ধানখেতে কাউসারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়। ঘটনাস্থলে লাশের পাশে সিগারেটের একটি প্যাকেট পাওয়া গেছে বলে জানা গেছে।
লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।