চক্ষু হাসপাতালে দোয়া ও সভা

Thumbnail image

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আদর্শ সদর উপজেলার শংকরপুর চক্ষু হাসপাতালে দোয়া মাহফিল, নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় ডা. যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দুপুর ১২ টায় বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম। ডা. যোবায়দা হান্নানের বিভিন্ন কর্মকান্ডের উপর স্মৃতি চারণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম, সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম এবং কনসালটেন্ট ডা. মৃণাল কান্তি ঢালী ।

স্মৃতিচারণ শেষে ডা. যোবায়দা হান্নানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কামাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএকেএস কুমিল্লার সহসভাপতি প্রকৌশলী মো. শাহাবুদ্দিন, আবুল হাসানাত বাবুল, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী শিশু, নির্বাহী সদস্য মো. শাহজাহান সিরাজ, মো. আব্দুল হালিম এবং মোস্তাক আহম্মেদ মজুমদার, সদস্য তাহমিনা আক্তার এবং রাহেল রাব্বী, সিনিয়র কনসালেেটন্ট ডা. হাবিবুর রহমান, কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসান এবং ডা. মো. গোলাম মোস্তফাসহ সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

নাঙ্গলকোটে বিনামুল্যে প্রায় ১০০০ জন অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এবং চক্ষু রোগীদের মধ্যে ২২০ জন দরিদ্র চক্ষু রোগীদের বিনামুল্যে বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করার জন্য আনা হয়েছে। তাছাড়া ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত