বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ রোববার খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
গতকাল শনিবার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।
তিনি বলেন, ‘টানা নয় দিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ছুটি সম্পন্ন করতে পেরেছি। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম যথারীতি শুরু হবে।’
এদিকে ছুটি শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন তাদের হলে, মেসে, চেনা প্রাঙ্গণে। ক্যাম্পাসজুড়ে দেখা যাচ্ছে পরিচিত মুখ, প্রিয় সহপাঠীদের হাসি-আনন্দে মিলনমেলা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।