শচীনমেলা ৩০ ও ৩১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আগামী ৩০ ও ৩১ অক্টোবর কুমিল্লায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী শচীনমেলা। উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলা হচ্ছে। নগরের দক্ষিণ চর্থায় শচীন কর্তার বাগানঘেরা বাড়িতে ওই উৎসব হবে। গত এক দশক ধরে এই মেলা হয়ে আসছে। গতকাল সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটে কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিসভায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে মুক্ত আলোচনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য রাখেন প্রাবন্ধিক লেখক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, শিল্পী একরামুল হক, পল্লব, ব্যবসায়ী নেতা মোজাহিদ চৌধুরী ও আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ। সভা সঞ্চালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।

উল্লেখ শচীন কর্তার জন্ম ১ অক্টোবর, মৃত্যু ৩১ অক্টোবর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত